সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ::

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি, উৎমা ও সুনামগঞ্জ জেলার সোনালীচেলা বিওপির সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞপ্তিতে কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: