সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ১৭ সেকেন্ড আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তিনদিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে চলাচলের নির্দেশনা

স্টাফ রিপোর্টার ::

জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ শেরপুর সেতুতে তিনদিন আংশিক ও সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল (রোববার) সকাল ৮টা পর্যন্ত চলবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর এক লেনে যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এরপর ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে সীমিতভাবে যান চলাচল চালু থাকবে। মেরামত কাজ শেষে ২৬ এপ্রিল সকাল ৮টার পর সেতুটি পুনরায় স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সেতু বন্ধ থাকার সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ–শেরপুর–সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া শেরপুর (মৌলভীবাজার) থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ সড়ক এবং ঢাকা–সিলেট–সুনামগঞ্জ রুটের যানবাহনকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার–রানীগঞ্জ–জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ সড়ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের স্বার্থে এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: