সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২ মে সিলেটে আসছেন তারেক রহমান: প্রস্তুত মহানগর বিএনপি

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরকে সফল করতে এবং দলীয় প্রধানকে রাজকীয় সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সিলেটের বিএনপি পরিবার পুরোপুরি প্রস্তুত। তাঁর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।” তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের শীর্ষ নেতারা সফর সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া, আফজল উদ্দিন, সাদিকুর রহমান সাদিক, প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির মজুমদার, রফিকুল ইসলাম রফিক, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম এবং বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা।

এছাড়াও মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

সভাশেষে বক্তারা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ২ মে’র কর্মসূচি সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: