সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এয়ারপোর্ট থানায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এসএমপি সিটিএসবি’র তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লা এলাকার সৈয়দবাগে হেলাল কমপ্লেক্সের একটি পরিত্যক্ত বাসা (আনন্দ স্কুলের বিপরীতে) থেকে ২টি চান কোড়াল ও ১টি রামদাসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোয়ালিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ হাসান আহমদ (২০)কে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকায় বসবাস করছিলেন।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একই থানার বনকলাপাড়া এলাকার পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকায় মোঃ জিয়া মিয়ার নির্মাণাধীন দ্বিতল ভবনে অভিযান চালিয়ে আরও ২টি চান কোড়াল, ৩টি রামদা ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-২২, তারিখ ২৮ এপ্রিল ২০২৬ খ্রি., ধারা ১৯(এফ)/২০, দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: