![]()


সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিত্তারগাঁও গ্রামে অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় জামায়াত কর্মী সিরাজুল ইসলামের ঘর নির্মাণে সহযোগিতার অংশ হিসেবে তাকে ঢেউটিন প্রদান করা হয়েছে।
ঢেউটিন প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব, এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি কাওছার আহমদ, জামায়াত নেতা লোকমান হোসেন মাজিদ, মিজানুর রহমান, শাহ লোকমান আহমদ, মোহাম্মদ আলী, শাহ কদ্দুস আলী, হাফিজ এহিয়া আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি