সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হ্যারিকেন-মোমবাতি নিয়ে শহীদ মিনারে অবস্থান

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে তিনটি সামাজিক সংগঠন। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে নিয়ে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যা ৭টায় শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের অন্যতম কেন্দ্র হলেও এই অঞ্চলের মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। চলমান লোডশেডিং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলমান, অন্যদিকে বিদ্যুতের অভাবে সন্ধ্যা ৭টার মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে। প্রতিদিন অসংখ্যবার বিদ্যুৎ যাওয়া-আসা করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বক্তারা লোডশেডিং কমাতে সরকারি অফিসগুলোতে এসি ব্যবহার সীমিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধের দাবি জানান। পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন, এমনকি মন্ত্রীদের গাড়ির সামনে শুয়ে পড়ার মতো কর্মসূচির ঘোষণাও দেন তারা।

জাতীয় যুব দিবস ২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিকসের কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব।

এসময় বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন দাস, মোঃ সাহেদ আহমদ শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, মাসুম মিয়াজী, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, কবি কামাল আহমদ, মোঃ ইকবাল হোসেন, সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, মোঃ ফরিদ আলী, দিপক কুমার মোদক বিলু, মোঃ সেলিম খান, অবিনাশ চন্দ্র দাস, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোঃ জুয়েল মিয়া প্রমুখ।

এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক—মোঃ সাগর, জুবায়েল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ নাহিদ, রেজুয়ান আহমদ, মোঃ রোমেন আহমদ, মোঃ সজীব আহমদ বেলাল, কবি মকসুদ আহমদ লাল, শরিফ উদ্দিনসহ প্রায় অর্ধশতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: