সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার

খলিলুর রহমান, বড়লেখা :

মৌলভীবাজারের বড়লেখা পৌর জামায়াতের সাবেক সভাপতি ও জামায়াত নেতা খিজির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১০টায় বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার দিন সংঘটিত সহিংসতার ঘটনায় জামায়াতকর্মী লোকমান আহমদ নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পর খিজির আহমদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় তাকে বড়লেখা আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে খিজির আহমদের গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থকদের দাবি, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে দায়ের হওয়া মামলায় হঠাৎ করে এ গ্রেফতার জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তারা আরও দাবি করেন, খিজির আহমদ দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আসন্ন বড়লেখা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন। ফলে তার গ্রেফতারকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

অন্যদিকে, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এ গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা খিজির আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: