সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : ড. মোস্তাফিজুর রহমান

বড়লেখা প্রতিনিধি :

সমাজকে আলোকিত করতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. এম. আতিকুর রহমান এবং বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক।

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোতাহিরুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারি ফয়সাল আলম স্বপন, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এম. খসরু, অর্থ সম্পাদক আহমেদ রেজা, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি শাহিদুল ইসলাম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, শ্রমিক মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি উবায়দুল হক আবিদ এবং সাধারণ সম্পাদক মামনুন হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নৈতিক ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন যুব সমাজ গড়ে তুলতে ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করারও আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: