সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ইন্তেকাল : দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

বড়লেখা প্রতিনিধি  :

মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লিটন শরীফের বাবা সমাজসেবক মাস্টার মো. মঈন উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৯ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটে বড়লেখার গাজিটেকাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাস্টার মো. মঈন উদ্দিন কর্মজীবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বড়লেখা ডিগ্রি কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন এবং অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত ১০টায় গাজিটেকা শাহী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এদিকে সাংবাদিক লিটন শরীফের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ এবং প্রেসক্লাবের সদস্য মস্তফা উদ্দিন, মিফতাহ আহমদ লিটন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, সিরাজুল ইসলাম রিপন, ফয়সল মাহমুদ ও রেদওয়ান রুম্মানও শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া বড়লেখা সরকারি কলেজের শিক্ষক পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মাস্টার মো. মঈন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: