সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় জুলাই শহীদ ও যোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় জুমার নামাজের খুতবায় আত্মশুদ্ধি ও পবিত্র অন্তর অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি মাওলানা রুহুল আমীন।

শুক্রবার (৯ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, সঠিক নিয়তে আত্মসংশোধনের প্রতিবন্ধকতাগুলো দূর করে আত্মার পরিশুদ্ধি ও পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

আত্মশুদ্ধির পথে কয়েকটি বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, গুনাহ করার পর দ্রুত তওবা না করা, জ্ঞান অর্জন করেও সে অনুযায়ী আমল না করা, লোক দেখানো ইবাদত করা, আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হওয়া এবং সবর ও শুকরিয়া আদায় না করা আত্মসংশোধনের অন্যতম প্রতিবন্ধক।

তিনি বলেন, এসব প্রতিবন্ধকতা থেকে নিজেদের মুক্ত করে পবিত্র অন্তর গড়ে তুলতে পারলে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।

জুমার নামাজ শেষে বিগত সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলামসহ অসুস্থ ব্যক্তিদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রুহুল আমীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: