সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল

মৌলভীবাজার প্রতিনিধি :


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং পতিত ফ্যাসিবাদী শাসনের সময়কার গুম, খুন, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে মৌলভীবাজারে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস।

জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানির সভাপতিত্বে এবং জেলা সহ-সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় শাহ মোস্তফা রোডস্থ জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও মো. মুহিবুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল খালিক, জেলা সহ-সেক্রেটারি হাফেজ মাওলানা মো. আব্দুল মুকিত মামুন, শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, রাজনগর উপজেলা সভাপতি ও ইউপি সদস্য মাওলানা কাওসার আহমদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম লিয়াকত, কুলাউড়া উপজেলা সভাপতি আ. খ. ম. শাহিন চৌধুরী, শমশেরনগর শাখার সভাপতি মাওলানা শাহ লুৎফুর রশিদ, শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহ হেলাল, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এহসানুল হক, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আহমদ কবীর এবং শহর শাখার সভাপতি মো. সালমান।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোটের রায় ও জুলাই সনদ কার্যকর করতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: