সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলামের ১৫ দফা ইশতেহার ঘোষণা

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম তাঁর ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি পৌরবাসীর সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বড়লেখা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি নেতা তাজ উদ্দিনের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহিবুর রহমান আসুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “আগের মতো এবারও আমি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চাই। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। যে কোনো প্রয়োজনে আমার দুয়ার আপনাদের জন্য খোলা। নির্বাচিত হলে বড়লেখা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”

সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মুকিত আহমদ চৌধুরী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলু মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম ও শামীম আহমদ, গাজিটেকা সাত মৌজা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১৫ দফা নির্বাচনী ইশতেহারের প্রধান অঙ্গীকার

ইশতেহারে আনোয়ারুল ইসলাম বড়লেখা পৌরসভাকে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করা, আধুনিক পৌর ভবন নির্মাণ, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আধুনিক পৌর পার্ক নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহ নিশ্চিতের উদ্যোগ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, সরকারি ভাতা স্বচ্ছতার সঙ্গে বিতরণ, নাগরিকবান্ধব পৌর কর ও ট্রেড লাইসেন্স ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়ন, আন্তর্জাতিক মানের পাবলিক টয়লেট নির্মাণ এবং প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ব্রিজ, কালভার্ট ও এলইডি স্ট্রিট লাইট স্থাপনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, নির্বাচিত হলে এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বড়লেখা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: