সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মানবিক বাংলাদেশ গড়তে চাই : অ্যাডভোকেট জুবায়ের

মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের রক্তে ভেজা এই পবিত্র ভূমিতে সব ধরনের সামাজিক বৈষম্য দূর করে একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যারা নিরপরাধ সন্তানদের হত্যা করেছে, আহত করেছে, অন্ধ করেছে এবং অমানবিক নির্যাতন চালিয়েছে, তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার সারাদেশে পালিত জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলস্থ জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী মো. শাহেদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রায়হান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম, জুড়ী উপজেলা আমির আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক আমির এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মুমিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফাসসিরে কোরআন মাওলানা শেখ আব্দুল হক।

সভাপতির বক্তব্যে জেলা আমির প্রকৌশলী মো. শাহেদ আলী বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: