সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় কোটি টাকার ভারতীয় জিরাসহ আটক ১

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক (কাভার ভ্যান) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে এবং বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ প্যাট্রোল টিম (টহলদল) অপারেশন (অভিযান) পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

অভিযানে ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি কাভার ভ্যান জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে আবুল হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরা ও ট্রাকের মোট সিজার ভ্যালু (মূল্য) প্রায় ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সহকারী পরিচালক) মাহফুজ জানান, আটক ব্যক্তিসহ আরও দুইজনকে আসামি করে বড়লেখা থানায় একটি কেস ফাইল্ড (মামলা দায়ের) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: