সর্বশেষ আপডেট : ৭ মিনিট ৪৩ সেকেন্ড আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ::

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে ২০-২২ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপে করে সুনামগঞ্জের লালাবাজারে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পিকআপটিতে নির্মাণকাজে ব্যবহৃত একটি মিক্সার মেশিনও ছিল। পথিমধ্যে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় আটজনে। আহত হয়েছেন অন্তত ৭ থেকে ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সিলেট জেলার জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মুন্নি বেগম (৩৫) ও মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। এছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস আক্তার, কোম্পানীগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা এলাকার বদরুজ্জামান নিহতদের মধ্যে রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও পিকআপ চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ট্রাকচালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিহতদের অধিকাংশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। কাজের উদ্দেশ্যে বের হয়ে লাশ হয়ে ফিরে আসার এই ঘটনা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে একই মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় পৃথক দুর্ঘটনায় ১৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছিলেন। ঘন ঘন এমন দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: