সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আন্তর্জাতিক স্বর্ণজয়ী তানভীরকে বিশ্বনাথে সংবর্ধনা

সংবাদদাতা ::

সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুল জাহির তানভীরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, পুরো বাংলাদেশের গর্ব। নিজের অদম্য প্রচেষ্টা ও প্রতিভার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টনে স্বর্ণপদক অর্জন করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। তার এ অর্জনের মাধ্যমে বিশ্বনাথের সুনাম দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে। তিনি বলেন, সকল বাধা অতিক্রম করে তানভীর আজকের অবস্থানে পৌঁছেছেন, যা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বনাথের আরেক কৃতিসন্তান সাবেক জনপ্রিয় নেতা এম. ইলিয়াস আলীও এ অঞ্চলের পরিচিতি বৃদ্ধি করেছিলেন। পাশাপাশি যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশে সরকারের অগ্রাধিকার রয়েছে বলেও জানান তিনি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল জাহির তানভীর বলেন, নিজ এলাকায় এমন সম্মান পেয়ে তিনি গর্বিত। তিনি তার বড় ভাই আব্দুল বাছিতের অবদান স্মরণ করে বলেন, তার এ অর্জন ব্যক্তিগত নয়, এটি বিশ্বনাথ ও বাংলাদেশের অর্জন। ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিশ্বনাথে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন এমাদ উদ্দিন খান।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল জাহির তানভীর। তিনি ২০১৬ সালে জাতীয় দলে যোগ দেন। ২০২০ সালে জাতীয় ব্যাডমিন্টনে ডাবলসে রানার্সআপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৪ সালে আবারও রানার্সআপ হন। সম্প্রতি ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫’-এ ডাবলসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: