সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায় ব্যক্তিকে প্যাডেল রিকশা বিতরণ

স্টাফ রিপোর্টার ::

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শাখার উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১৫ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পুনাক, এসএমপি, সিলেটের সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে রিকশাগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ বক্তারা পুনাকের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১০ জন অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল।

এছাড়া পবিত্র রমজানে ইফতার বিতরণ, ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে পুনাক।

বক্তারা আশা প্রকাশ করেন, ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নে পুনাক ভবিষ্যতেও একই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: