সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাকেও জনসেবায় কাজ করতে হবে : এমপি এমরান

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন বা সংস্থাকেও জনসেবায় কাজ করতে হবে। আর তখনই আমরা একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়তে পারবো। তেমনই একটি সংগঠন ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’। এটি শুরু থেকেই অসহায় মানুষের দিকে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’র সহযোগিতায় স্থাপিত ফ্রি চক্ষু চিকিৎসা ও সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় ফাউন্ডেশন কার্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী।

আজহারুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম ও আব্দুস শহীদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি) মৌলভীবাজার-এর সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু।
এদিকে, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের দুইবারের সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন- শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: