সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ২ সেকেন্ড আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মোগলাবাজারে মাদকবিরোধী র‌্যালি

সংবাদদাতা ::

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিলেটের মোগলাবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অলক বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে।”

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা তরুণ ও যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে এ থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, সাবেক কুচাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন রুকন, কুচাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুমন সিকদার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুম্মান আহমদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, বিএনপি নেতা বাচ্চু আহমদ, শাহাজান আহমদ, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাছিব আহমদ এবং ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শিপু আহমদ।

এছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা র‌্যালি ও সমাবেশে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: