সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার : আইফোন উদ্ধার, প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার ::

টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) অফিসার ইনচার্জের নেতৃত্বে মোগলাবাজার থানার এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার তাসিন হোসেন আবির মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামের সেবুল আহমদের ছেলে এবং জাবেদ আহমেদ একই থানার সুড়িগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলার আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানার দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলেন।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে নারী সদস্যসহ গ্রেপ্তার দুই আসামি এবং তাদের আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করেন। পরে তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

অভিযানে ছিনতাইকৃত আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: