সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ০ সেকেন্ড আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেটের পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ’। সংগঠনটির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সমন্বয় পরিষদের আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর সভাপতি, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম কার্যকরী সভাপতি এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির প্রথম সহ-সভাপতি হয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ এমরান হোসেন ঝুনু, আবেদ সুলতান চৌধুরী তারেক, মো. জাকারিয়া আহমদ, রুনু মিয়া মঈন, মতছির আলী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নুর আহমদ খান সাদেক, আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং মো. কাউছার আহমদ।

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাছুম আহমদ লস্কর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আজাদ মিয়া, আলী আকবর রাজন ও দেলওয়ার হোসেন।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব মিয়া মবু, মো. শরীফ আহমদ, জামিল আহমদ লিটন এবং আহমদ আলী স্বপন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাব্বীর আহমদ ফয়েজ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল হাসানাত ও সাইফুল ইসলাম। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ এবং আইনবিষয়ক সম্পাদক হয়েছেন জুলহাস হোসেন বাদল ও অ্যাডভোকেট তাজ উদ্দিন।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম হাদী ছয়ফুল, আব্দুর রহিম, আবুল হাসান চৌধুরী, মো. সাহেব আলী, আতিকুর রহমান, মুজিবুর রহমান, কামাল আহমদ, মো. মানিক মিয়া, মিফতাহুল কবির মিফতা, ইকবাল আহমদ, শানুর মিয়া, আব্দুল মালিক সেকু, জালাল আহমদ, মো. আব্দুল জলিল, শেখ আরিফ আহমদ, মোহাম্মদ আলী, আফতাব উদ্দিন, উবেদুজ্জামান চৌধুরী, আব্দুল ওয়াদুদ, কয়ছর আলী জালালী এবং বদরুল ইসলাম রিপন।

পরিচিতি সভায় সমন্বয় পরিষদের আহ্বায়ক নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজির আহমদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের কার্যকরী সভাপতি দেলওয়ার আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।

বক্তারা বলেন, সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকদের ইতিহাসে এই প্রথম সব সংগঠনকে নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। ন্যায্য দাবি আদায়, পারস্পরিক সহযোগিতা এবং পরিবহন খাতের উন্নয়নে নতুন এই সমন্বয় পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: