সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ৩৩ সেকেন্ড আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে যেতে পারে ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

তেহরানের দেওয়া পূর্বশর্তগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা এখনো বাতিল হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএনের এক সাংবাদিক ইসলামাবাদ থেকে এমনটিই জানিয়েছেন, লিখেছে বিবিসি।

ওই সাংবাদিক বলেন, ইরানের স্বার্থ, দাবি আর রেড লাইনের (চূড়ান্ত সীমা) শর্ত পূরণ না হলে সেই আলোচনা থেকে বেরিয়ে আসাকেই একটি ‘সাফল্য’ হিসেবে দেখতে পারে ইরান; কর্মকর্তারা যাকে বলছেন ‘জোরালো কূটনীতি’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বর্তমানে ওয়াশিংটনের প্রতি বিশ্বাসের ঘাটতি এবং তেহরানের নিজস্ব শর্তগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং দাবি পূরণ না হলে আলোচনা ছাড়াই তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: