![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩৪টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।