![]()


বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান মিজান আর নেই।
দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভুগে তিনি গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৪০ মিনিটে বড়লেখা উপজেলার গ্রামতলায় তার বোনের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রোববার বাদ এশা বর্ণীর (ছেগা) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মিজানুর রহমান মিজান ছিলেন বড়লেখা প্রেসক্লাব-এর একজন সক্রিয় সদস্য এবং দৈনিক ভোরের কাগজ-এর বড়লেখা উপজেলা প্রতিনিধি। স্থানীয় সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বড়লেখা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার জন্য সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।