সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বিজিবির অভিযান: ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি ::

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ লাতু বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৬৪/১১-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহল দলকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এরপর ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত একই এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুই ধাপে পরিচালিত অভিযানে সর্বমোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান, অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: