সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট নগরীতে রাত ৮টার পর দোকান বন্ধে অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন।

সন্ধ্যায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

এসময় সঠিক সময়ে দোকানপাট, মার্কেট ও শপিংমলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের অনুরোধ জানান তারা।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান জানান, সরকারের ঘোষণায় সারা দিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান সময়মত বন্ধ করা হচ্ছে। সিলেটের ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে প্রতিষ্ঠান বন্ধ করছেন।

নির্দেশনা বাস্তবায়নে মোবাইল টিম কাজ করছে, জেলা ও নগরীতে এ বিষয়ে সচেতনতামূলক মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: