সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার : এমপি এমরান

বিয়ানীবাজার সংবাদদাতা :

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার নারীশিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে শিক্ষিত মা গড়ে উঠলে প্রতিটি পরিবার শিক্ষার আলোয় আলোকিত হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর সুপাতলা বালিকা উচ্চবিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন বিকেলে তিনি বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভবন সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন।

নিদনপুর সুপাতলা বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিউলী বেগম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিউল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, লন্ডন টাইগার্সের সিইও ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিছবা আহমদ এমবিই, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবদ রঞ্জন চক্রবর্তী, সাবেক সভাপতি ফখর উদ্দিন, শিক্ষা প্রকৌশলী মো. আতিকুর রহমান, স্থানীয় বিএনপি নেতা কবির আহমদ ও আনিসুর রহমান, শিক্ষানুরাগী ফয়জুল হক ও আলাল উদ্দিন এবং সাবেক পৌর কাউন্সিলর এনাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান। তারা বলেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এলাকার নারীশিক্ষার আরও প্রসার ঘটবে এবং শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

এদিকে, একই দিন বিকেলে বিয়ানীবাজার সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্থানীয় প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় শিক্ষাবিদ, সমাজসেবী ও প্রবীণ রাজনীতিবিদ সুলতান কবীর (চুনু), শিক্ষক ললিত মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সমাজসেবী আজিজুর রহমান (পংকি) এবং সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মুকিত খানের শিক্ষা, সমাজসেবা ও মুক্তিযুদ্ধে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সংগঠনের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বিলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “গুণীজনদের সম্মান জানালে সমাজ উপকৃত হয়। তাঁদের শুধু স্মরণ করলেই হবে না, তাঁদের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, সংগঠনের সহ-সভাপতি রুহুল আলম জালাল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার এবং রোটারিয়ান আব্দুস শাকুর বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

বক্তারা প্রয়াত গুণীজনদের আদর্শ অনুসরণ করে মানবিক, শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: