সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাণিজ্যমন্ত্রী বুধবার সিলেট আসছেন, দিনভর যত কর্মসূচি

ডেইলি সিলেট ডেস্ক ::

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, এমপি আগামীকাল ৫ আগস্ট (বুধবার) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, মন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১০টা ৩০ মিনিটে ইউএস-বাংলার BS 533 ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন।

সিলেট পৌঁছেই মন্ত্রী সকাল ১১টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, শাহী ঈদগাহে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এতে শহীদ পরিবারের সদস্য এবং গেজেটভুক্ত আহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

এরপর দুপুর ২টায় তিনি রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবন উদ্বোধন করবেন। মন্ত্রী সন্ধ্যা ৭টায় সিলেট শহরের কুমারপাড়ায় ১৮নং ওয়ার্ডের কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে তিনি ওসমানী বিমানবন্দর থেকে BS 544 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

মন্ত্রীর এই সফরে ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সফরে মন্ত্রীর সঙ্গী হবেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ ও ব্যক্তিগত সহকারী রনি পাল। এটি একটি সরকারি সফর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও নিরাপত্তা কর্তৃপক্ষকে যথাযথভাবে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: