সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য : ইন্দোনেশিয়ায় যাচ্ছে জেসিপিএসসির তামিম

স্টাফ রিপোর্টার ::

আন্তর্জাতিক ইংরেজি ও নেতৃত্ব অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জেসিপিএসসি)-এর শিক্ষার্থী এস এম শাহরিয়ার তামিম।

তামিম কলেজটির দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের (খ শাখা) শিক্ষার্থী। সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত International Round of English and Leadership Olympiad (ILPE 6.0)-এ জেসিপিএসসির প্রতিনিধিত্ব করে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।

এই সাফল্যের মাধ্যমে তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক অভিনন্দন বার্তায় তামিমের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্বেও তিনি নিজের মেধা, নেতৃত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের সুনাম আরও উজ্জ্বল করবেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এস এম শাহরিয়ার তামিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: