![]()


গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি এবং বাস্তবতা’-শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ।
৫ আগস্ট বিকেল ৩ টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এতে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী সহ সবার উপস্থিতি কামনা করেছেন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সংগঠনের আহবায়ক কবীর আহমদ সোহেল ও সদস্য সচিব ফয়সাল আমীন। বিজ্ঞপ্তি