![]()

২৯ জানুয়ারী বুধবার সন্ধ্যায় ওয়ান পাউন্ড হসপিটাল ইউ কের লন্ডনস্থ প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম। সভায় সভাপতিত্ব করেন ওয়ান পাউন্ড হসপিটালের প্রধান উপদেষ্টা ও সমাজসেবী এম আবুল হাশেম বি এস সি। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ান পাউন্ড হসপিটালের সিইও এলার্জি বিশেষজ্ঞ ডা. মো. শানুর আলী মামুন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডার মেম্বার মো. আব্দুল আহাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ান হসপিটালের সেক্রেটারি জেনারেল ও ডাইরেক্টর অব ফাইন্যান্স কাউন্সিলর মো. আয়াস মিয়া।
বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটালের ডাইরেক্টর অব মিডিয়া এন্ড পাবলিকেশন কাউন্সিলর শাহ সোহেল আমিন, ফাউন্ডার মেম্বার লন্ডনের প্রবীণ সাংবাদিক দর্পণ সম্পাদক মো. রহমত আলী, ফাউন্ডার মেম্বার মো. হাসন আলী, ফাউন্ডার মেম্বার মো. আব্দুল আহাদ, সমাজসেবি মো. মিসবাহ কামাল, সৈয়দ জহুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। বিজ্ঞপ্তি