সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিসচা সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি মিশু, সম্পাদক হায়াত

স্টাফ রিপোর্টার ::

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সভাপতি এবং মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন আহমদ জাকারিয়া, আব্দুর রহমান ও মো. আব্দুল হাছিব। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের ও রাজিব ঘোষ।

এ ছাড়া অর্থ সম্পাদক সুহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক মো. ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক ইবনে জাহান তানভীর, প্রচার সম্পাদক শাহিন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন সুলতানা এবং যুব বিষয়ক সম্পাদক মো. জাহেদুর আলম রাফি দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইলিয়াছ আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মো. শরীফ আহমদ, মিয়া মো. রুস্তুম, মো. আবু বশর সাকু আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক লিপন, সেলিম আহমদ, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, ফয়েজ আহমদ, শরিফ গাজী, নিজাম উদ্দিন, মো. আমিনুল ইসলাম, আমিনুর রহমান সাকের, সৈয়দ ফরহাদুর রব, খায়রুল ইসলাম ও রেজাউল করিম সোহেল।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, ডা. মো. মঞ্জুর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল এবং সাংবাদিক শফিকুর রহমান।

নতুন কমিটি সিলেট জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: