সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী ইসলাম উদ্দিন (৩৩) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে। এসময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরোও ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০৪ মে) উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা থানার অভিযানে জিআর-৮১/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইসলাম উদ্দিন (৩২)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ইরেশ চক্রবর্তী, জিআর মামলায় আতিকুল ইসলাম, সিআর মামলায় হারই মিয়া, জিআর মামলায় লুলু মিয়া এবং সিআর মামলায় আব্দুল মালিক।

এ বিষয়ে ওসি মনিরুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: