সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নব-গঠিত ১৫০ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান ও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১অক্টোবর) শনিবার বিকেল তিন ঘটিকার সময় বড়লেখা পৌরসভা মিলনায়তনে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদিকা হালিমাতুন সাদিয়া লিলির যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিসচার উপদেষ্টা ও বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সুলতান আহমদ খলিল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিসচার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার প্রভাষক তারেক আহমদ, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম, শাহজালাল ইন্সটিটিউটের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শামসুল ইসলাম, বড়লেখা থানার এস আই দেবল সরকার, প্রবাসী এক্য পরিষদের সহ-সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার ২০২৫,২৬ ও ২৭ মেয়াদের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও ১৮ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

এর আগে গত ২১ সেপ্টেম্বর তাহমীদ ইশাদ রিপনকে সভাপতি, মার্জানুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক, জমির উদ্দিনকে সাংগঠনিক ও এহসান আহমদকে অর্থ সম্পাদক করে ১২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

এছাড়া নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: