সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে : বাবুল তালুকদার

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেছেন, “বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে ফটো শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”

রবিবার (২০ এপ্রিল) সিলেটের রাগীব আলী ফটো গ্যালারী হল রুমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘আড্ডা ও চা চক্র’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের কাছে জাতীয় বীর। ফটো সাংবাদিক তুরাবের মতো সম্ভাবনাময় তরুণকে পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করে—এ ঘটনা জাতিকে গভীরভাবে ভাবিয়ে তোলে। প্রায় শতাধিক ফটো সাংবাদিক সে সময় আহত হন, যা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।”

বাবুল তালুকদার আরও বলেন, “শহীদ এটিএম তুরাবের হত্যাকাণ্ডে জড়িত যারা এখনো ধরা পড়েনি, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক ও এসোসিয়েশনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ প্রদান করা হয়। জবাবে তিনি নিজের লেখা বই ‘নো কমেন্টস’ উপহার হিসেবে এসোসিয়েশনকে প্রদান করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। তিনি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সব দাবি নিয়ে কেন্দ্রীয় পরিষদে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

আড্ডা ও চা চক্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য দুলাল হোসেন, শাহ কয়েস আহমদ, মামুন হাসান, নাজমুল কবির পাবেল, এইচএম শহীদুল ইসলাম, মামুন হোসেন, আব্দুল খালিক প্রমুখ।

এদিকে, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণের দাবি বাস্তবায়নে সহায়তা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শহীদ হন ফটো সাংবাদিক আবু তাহের মো. তুরাব।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: