সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা’

কানাইঘাট প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোলাপগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের বহরে হামলার ঘটনার পর তা সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে পৌর শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় নেতাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে কানাইঘাটে আনা হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। তারা হবিগঞ্জ ও গোলাপগঞ্জের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে এসব হামলার জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন এবং জড়িতদের বিচারের দাবি জানান।

একই সঙ্গে গণতন্ত্র, বাকস্বাধীনতা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

পথসভায় কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান দলের কেন্দ্রীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: