![]()


নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম তরফদার। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।
নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী (৮৭৬) ও ইঞ্জি. আজিজুর রহমান (৬৬৯), সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান (৮৭৩) ও ইশতিয়াক আহমদ চৌধুরী (৬৫৭), সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী (৮১৮) ও সৈয়দ মুসতাক আহমদ (৭১০), সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু (৮৬৬) ও ডা. সৈয়দ উমর খৈয়াম (৬৬৪), সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী (১০৫৮) ও সফিকুল বারী (৪৯০) এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন (১০৪৭) ও শাহনাজ আহমদ মালিক (৪৮৪) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর (৭৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন (৮২২), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট আবুল কালাম (৮১৫), দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল (৯০৭), সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০), শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী (৯২৫), ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮), মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭), আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান (৭৬২) এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯) নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল ও প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।