![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলায় পইল ইউনিয়নের হুরু মোড়া বন্দের গাতাবের এলাকার করাঙ্গী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শনিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা আলামত নষ্টের জন্য হত্যা করে লাশ ফেলে রেখেছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।