সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক আবুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদ শ্রীকোনা শেখ পাড়া গ্রামের মোশাইদ আলির ছেলে। রোববার (৩ মার্চ) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার।

তিনি জানান, যাত্রী নিয়ে জকিগঞ্জ থেকে সিলেটে আসছিল বাসটি। গোলাপগঞ্জ থানাধীন জকিগঞ্জ সড়কের হিলালপুর এলাকায় আসামাত্রই মোটরসাইকেলকে চাপা দেয় বাস। এ সময় ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: