সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্যের বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দরী গ্রামের জায়দুল মিয়া ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ারসহ তাঁদের পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে জায়দুলকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জায়দুলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, জায়দুল ও মজিদ পক্ষের লোকজনের মধ্যে জায়গা-সম্পত্তি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জায়গা-সম্পত্তি ও গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: