সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোটারি ক্লাব সাউথের শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লাক্কাতুরা এলাকায় চা শ্রমিক শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্য রোটারিয়ান মতিউর রহমান মতি।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, পি পি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান শাহ জুনেদ আলী, ভাইস প্রেসিডেন্ট হাফেজ কামরুল ইসলাম, ট্রেজারার রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান দীপক চক্রবর্তী প্রমুখ। এসময় শতাধিক শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: