সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ৫৫ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওসমানী মেডিকেলে ‘সীরাত কনফারেন্স ২০২৬’

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত কনফারেন্স ২০২৬’।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেটের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার ও আলোচক মুফতি আলী হাসান উসামা। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শুধু ব্যক্তিজীবনের জন্য নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্যও সর্বোত্তম দিকনির্দেশনা। তাঁর দেখানো মানবিকতা, ন্যায়বিচার, সততা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, বিশেষ করে চিকিৎসক সমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন। সীরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এর মধ্য দিয়েই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেটের সভাপতি প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে এবং ডা. মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় কনফারেন্সে মহানবী (সা.)-এর সীরাত, আদর্শ, মানবিক মূল্যবোধ ও জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আবুল হাসেম চৌধুরী এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেন।

ডা. আলী আশরাফের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. খালেদ মাহমুদ।

কনফারেন্সে সীরাত বিষয়ে জ্ঞানচর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে রাসুল (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘সীরাত কুইজ’-এর বিজয়ীদের মধ্যে ট্যাবসহ ১০টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: