![]()


সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁওয়ের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। শিক্ষক মাওলানা হানীফ হোসাইনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রাক্তন ছাত্র আলী হোসাইন মো. শাহরিয়া। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন জামেয়া ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নাদিম রায়হান।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক সিদ্দিকুর রহমান, মো. শাহীন আলম, হাফিজ ইমরান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, প্রাক্তন ছাত্রদের প্রতিনিধি আলমগীর হোসাইন, শাহ বদরুল হাসান শিহাব, জুম্মান আহমদ, আহমদ সামি, সুলাইমান আহমদ, সাব্বির আহমদ আনসারী, হোসাইন আহমদ, আল আমীন, সিদ্দিকুর রহমান ইমন, সাইদুল ইসলাম, জামেয়া ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও জিএস আব্দুর রাজ্জাক সৈয়দসহ অনেকে।
মতবিনিময় সভায় মাদরাসার শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় জামেয়া নাজিরেরগাঁও আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা আলোচনা করবেন বলে সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক উৎকর্ষ সাধনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।-বিজ্ঞপ্তি