![]()


সিলেটের ঐতিহ্যবাহী কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাছের খান। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর গোটাটিকরস্থ বিসিক শিল্প এলাকায় অবস্থিত আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন। এসময় তিনি কারখানার বিভিন্ন বিভাগ ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্প সচিব কারখানার উৎপাদন প্রক্রিয়া ও বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ সাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীসহ বিসিক শিল্প মালিক সমিতির সদস্যবৃন্দ, আলীম ইন্ডাস্ট্রিজের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলীম ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাবৃন্দ তাদের উৎপাদন কার্যক্রমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে সচিবকে অবহিত করেন।-বিজ্ঞপ্তি