![]()


সংবাদদাতা ::
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ইউনিয়ন ও পৌর শাখার দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন শাখার দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ইমরান হাসিব, সহ-সভাপতি এবাদুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খালেদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক লোকমান আহমদ, অর্থ সম্পাদক আফজল হোসাইন, প্রচার সম্পাদক আবুল হাসনাত, সাহিত্য সম্পাদক ইসহাক আহমদ, পাঠাগার সম্পাদক মিলাদ হাসান এবং নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মারজান, পৌর ছাত্র জমিয়তের সভাপতি জাহেদ আহমদ, মুড়িয়া ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মিনহাজ আহমদ, দুবাগ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আবু জাফর, মোল্লাপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক মাশরাফি আহমদ, শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক রাশেদ আহমদ।
এ ছাড়াও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।