![]()


সিলেট জেলা মোটরসাইকেল মেকানিক্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রেজি. নং-১১/৮৩/১১)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত সেন্টারে আয়োজিত সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে সিলেট জেলার শতাধিক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, মোটরসাইকেল মেকানিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে আমিরুল ইসলামকে সভাপতি ও শফিউল আলম শফিককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি মোস্তাক আহমেদ ও ফরিদ আহমেদ, সহসাধারণ সম্পাদক মাহতাব আহমেদ, অর্থ সম্পাদক এম এ এম মামুন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, প্রচার সম্পাদক জমির আহমেদ, সহপ্রচার সম্পাদক আব্দুল বাছিত, দপ্তর সম্পাদক মাহফুজ আহমেদ শিমু, ক্রীড়া সম্পাদক মাসুকুর রহমান দিপু, সহক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ চন্দ্র এবং সহসাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ।
নির্বাহী সদস্যরা হলেন—সিরাজুল ইসলাম, কামাল আহমদ, আব্দুস সামাদ, বিপ্লব, সুমন, সালমান, বাদশা মিয়া ও মুক্তা আহমদ।-প্রেস বিজ্ঞপ্তি