সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, বিমানবন্দর শাখার প্রধান উপদেষ্টা মু. শফিকুল আলম মফিক। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বিমাবন্দর শাখার সভাপতি ফরিদ মিয়া, সহ সভাপতি আব্দুর রহমান সুমন, ফেডারেশনের ৭নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি এরশাদ আহমদ তপু প্রমুখ। সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সাজ্জাদুর রহমানকে সভাপতি, আব্দুর রহমান সুমনকে সহ সভাপতি এবং নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: