সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় শীতবস্ত্র বিতরণ করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় শীতার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। হিউম্যান সার্ভিস জুড়ী-বড়লেখা নামক সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলার বিভিন্ন পেশার দরিদ্র মানুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেছেন।

বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় কম্বল বিতরণের সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: