![]()



সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজার বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট- এর সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোরশেদ ফখরুল চৌধুরী, সাবেক সহসভাপতি রাগিব রহমান, সহসভাপতি সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল, সংস্কৃতি সম্পাদক বোরহান বাহার চৌধুরী, সদস্য হিফজুর রহমান চৌধুরী ও অজয় দত্ত।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য রণজিৎ কুমার সিংহ। বিজ্ঞপ্তি