সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-চট্টগ্রাম রুটের জালালাবাদ এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

সিলেট-চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী জালালাবাদ এক্সপ্রেস নামে ১৩ আপ ও ১৪ নম্বর ডাউন ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে ট্রেন দুটি বন্ধ করা হয়। ফলে ওই পথের যাত্রীদের পড়েতে হবে চরম দুর্ভোগে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটের কারণে ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সংকট কাটিয়ে যেকোনো সময় ট্রেন দুটি চালু করা হবে। তবে কবে চালু করা হবে নির্ধারিত সময় কেউ বলতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ নম্বর জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে পরদিন বেলা সোয়া ১২টায় সিলেটে আসতো। ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে পরদিন বেলা ১২টায় চট্টগ্রামে পৌঁছাত। মেইল ট্রেন দুটি বেশ কিছু ‘বড়-ছোট’ স্টেশনে যাত্রাবিরতি করতো।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপরে জানান, ১৩ নম্বর আপ ট্রেনটি আজ চলাচল করলেও সেটি আর ফিরতি পথে আসবে না। ইঞ্জিন সমস্যায় ট্রেনটি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের সাথে কথা হলে ট্রাফিক বিভাগের বরাত দিয়ে তিনি জানান, মালবাহী ট্রেনের জন্য এখন বাড়তি লোকোমোটিভের (ইঞ্জিন) প্রয়োজন হচ্ছে। যে কারণে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: